• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আধুনিক বাংলা কবিতা ‘মুক্তি’ – সারমিনা শাম্মী

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
আধুনিক বাংলা কবিতা ‘মুক্তি’ – সারমিনা শাম্মী

দালানকোঠা আমার কাছে কারাগার ব্যতিত কিছু নয়!
স্বাধীনতার সুখ তো ঐ খোলা আকাশের নীচে
কোনো এক গাছের তলে!
তবু কেনো, আমার একটা ঘর চাই জানো?
তোমার ঐ কলুষিত মনের জন্য!
হায়! হায়!
রাস্তায় বসে থাকলে; তুমি ভাবো, আমি অসহায়!
তৎপর থাকো হিংস্র থাবার অপেক্ষায়!
কেনো আমি নিরাপদ নই, তোমার কাছে?
যে রাজি, তাকে নিয়ে যাও অলি-গলি!
যার আপত্তি, অন্তত তাকে দাও মুক্তি!

কবিতাঃ মুক্তি, কবিঃ সারমিনা শাম্মী

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930