• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মৌলভীবাজারে গণশিক্ষা কার্যক্রম প্রশিক্ষণের উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
মৌলভীবাজারে গণশিক্ষা কার্যক্রম প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা ও অভিভাবকের পরামর্শ সভা (উঠান বৈঠক) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ইউনিসেফ ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে পৌর বোর্ডরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন মজুমদার,ইসলামিক ফাউন্ডেশন সিলেট কার্যালয়ের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উদ্ধোধন অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সিরাজুল ইসলাম / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930