• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলা কবিতা ‘জীবন হাঠের মেলা’ – মাজহারুল ইসলাম তামিম

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২০
বাংলা কবিতা ‘জীবন হাঠের মেলা’ – মাজহারুল ইসলাম তামিম

জীবন হাঠের মেলা

দিন দুপুরে রোদের থাবা
তপ্ত রোদে পুড়ছে মাথা
হঠাৎ দেখি বৈরি হাওয়া
সংগে তাহার মেঘের ছায়া।
ভাবছি তখন সন্ধা বেলা
করছি তখন অবহেলা।

হঠাৎ দেখি ঝড়ো হাওয়া
বৃষ্টি নামলো দুপুর বেলা।
অন্ধাকারে ভরে গেলো
রোদ্র দুপুর বেলা।
এইতো হলো জীবন খেলা
ভাবতে ভাবতে বদলে যাবে
জীবন হাঠের মেলা।
চর্ম চোখে দেখতে পাবে
নিত্য নতুন খেলা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930