• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুড়ীতে রক্তদান সংগঠন ‘রক্তের বন্ধন’ এর অভিষেক

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২০
জুড়ীতে রক্তদান সংগঠন ‘রক্তের বন্ধন’ এর অভিষেক

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগরে ‘রক্ত দিয়ে বাঁচাবো প্রাণ, দৃঢ় মোদের এই স্লোগান’ নিয়ে রক্তদান সংঘ ‘রক্তের বন্ধন’ এর অভিষেক অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বাদ আসর জুড়ী উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সদস্য অমিত আল হাসানের সঞ্চালনায় এবং নির্বাহী পরিচালক রফিক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, আল-ইখওয়ান ব্লাড ফাউন্ডেশনের পরিচালক আশরাফুজ্জামান রিশাদ, জুড়ী ব্লাড ফাউন্ডেশন ক্লাবের পরিচালক সাজিদ মাহমুদ, জায়ফরনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য রুসনা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন ডা. মোস্তাকিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজীব বৈদ্য রাজু, সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ।

হাকালুকি/ডেস্ক

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930