• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ধর্ষণের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০
ধর্ষণের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলন

নিজস্ব প্রতিবেদক :: ‘দ্রোহ-ক্ষোভ-প্রতিবাদ-প্রতিরোধ’ এই শ্লোগান নিয়ে নোয়াখালীসহ সারাদেশে অব্যাহত নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে জুড়ীতে মোমবাতি প্রজ্বলন ও মানববন্ধন করা হয়েছে। সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও সচেতন মহলের ব্যানারে সোমবার রাত সাড়ে ৭টায় জুড়ী শহীদ মিনারে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় সাংস্কৃতিককর্মী মৃদুল ঘোষ-এর সভাপতিত্বে ও জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসেন পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, কোয়াব সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, মৌলভীবাজারের বিশিষ্ট ফুটবলার ঝন্টু দাস, জুড়ী ফুটবল একাডেমির সভাপতি সুলতান আহমদ রাজু।

এছাড়া সমাজকর্মী অরুপ দাস, খোকন দে, মাজহার আলম সম্রাট, মনজিৎ কুমার বাপন, আকাশ বিশ্বাস, রনজিৎ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930