• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৩য় শ্রেনী কর্মচারী পরিষদ জুড়ী উপজেলা শাখার সম্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২০
৩য় শ্রেনী কর্মচারী পরিষদ জুড়ী উপজেলা শাখার সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্টান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ, জুড়ী উপজেলা শাখার সম্মেলন ২০২০ অনুষ্ঠিত। আজ শুক্রবার (৯ই অক্টোবর) বিকাল ৩ টায় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জুড়ী উপজেলা শাখার আহবায়ক উস্তার আলীর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক সাইফুর রহমান এর সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আবুবক্কর, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, ভুকশিমইল স্কুল ও কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমদ, বড়লেখা শাখার সাধারণ সম্পাদক বিজিত চক্রবর্তী, স্বাগত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ সবুজ মিয়া। উপস্থিত ছিলেন জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুনেদ আহমদ, ৩য় শ্রেণি কর্মচারী পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রতীন্দ্র কুমার দাস, বড়লেখা উপজেলা শাখার আহবায়ক আবুল কাশেম, কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক অনন্ত সূত্রধর, জুড়ী উপজেলা বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্টানে কর্মরত অফিস সহকারী আব্দুল মালিক, গৌছ উদ্দিন, বাদল রুদ্র পাল, আমিরুন নেছা, আবুল কাশেম, শিল্পী রাণী দে, সেলিনা আক্তার, মুহিবুর রহমান, কামাল উদ্দিন প্রমূখ। সভায় প্রথমবারের মতো জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী উস্তার আলী কে সভাপতি ও রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো সবুজ মিয়া কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্টান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদ, জুড়ী উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।

বার্তা :: সিরাজুল ইসলাম

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930