• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চা শ্রমিকের দাবী মেনে নেয়ায় কর্মবিরতির ঘোষণা স্থগিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২০
চা শ্রমিকের দাবী মেনে নেয়ায় কর্মবিরতির ঘোষণা স্থগিত

সিরাজুল ইসলাম :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে অবস্থিত দিলখুশা চা বাগানে ২৬ জন শ্রমিকের বাগান দফা (স্থায়ীকরণ) দাবি বাগান মালিকপক্ষ মেনে নেয়ায় কর্মবিরতি থেকে সরে এসেছে চা শ্রমিকরা। শ্রমিকরা শনিবার থেকে কাজে যোগ দেবে।

দিলখুশা চা বাগান পঞ্চায়েত সভাপতি বাবুল রিকিয়াশন জানান, বাগান দফায় ২৬ জন শ্রমিককে তালিকাভুক্ত (স্থায়ীকরণ) করার দাবি জানিয়ে আসছিল শ্রমিকরা। কিন্তু মালিকপক্ষের অনীহার কারণে এদের তালিকাভুক্ত (স্থায়ীকরণ) করা হয়নি।

এমতাবস্থায় আমরা বাধ্য হয়ে শুক্রবার থেকে বাগানে কর্মবিরতির ঘোষণা দিয়েছিলাম। শুক্রবার সকাল থেকে বাগানে কাজ বন্ধ ছিল। অবশেষে মালিকপক্ষ দাবি মেনে নেয়ায় শ্রমিকরা কর্মবিরতি থেকে সরে এসেছে। শনিবার থেকে নিয়মিত কাজ চলবে।

হাকালুকি/ডেস্ক

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930