• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জুড়ীতে আলোচনা সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জুড়ীতে আলোচনা সভা

সিরাজুল ইসলাম :: “শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা” শ্লোগান নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ উপলক্ষে জুড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) জুড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুজাউদ্দৌলার সন্ঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক।

“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এ প্রতিপাদ্য বিষয়ের উপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, গোয়ালবাড়ী ইউপি সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম, জায়ফরনগর ইউপি সংরক্ষিত মহিলা সদস্য রোসনা বেগম, আফিয়া বেগম। সভায় উপস্হিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা পরিমল সূত্রধর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সদস্য, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার জুড়ী প্রতিনিধি বদরুল ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত নারী প্রতিনিধিগণ।সভা শেষে নারী উন্নয়ন ফোরাম,জুড়ী উপজেলা শাখার সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মার নেতৃত্বে নারী প্রতিনিধিগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ৩১ শে মে ২০১৫ সালের জারীকৃত সরকারের পরিপত্রের আলোকে বাৎসরিক বাজেটের ৩% বরাদ্দ এবং পরিষদ কর্তৃক গৃহিত প্রকল্প সমুহের ২৫% নারী সদস্যের মাধ্যমে বাস্তবায়নের দাবীতে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

হাকালুকি/ডেস্ক

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930