আসামের বাঙালিদের সাথে সংহতি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন
আসামের বাঙালিদের সাথে সংহতি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন
নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫
আসামের বাঙালি অধ্যুষিত শ্রীভূমি জেলার এক কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি গাওয়ার কারণে পুলিশি তদন্তের মুখোমুখি এবং তাকে দেশদ্রোহী আখ্যা দেয়া হয়েছে। “আমার সোনার বাংলা” গানটি গাইতে বাধা দেয়া বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির প্রতি নিষ্ঠুর আঘাত। রবীন্দ্রনাথের গান গাইলে পুলিশী তদন্তের মুখোমুখি হতে হবে কেন? এ নিয়ে আসামসহ ভারতের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এর প্রতিবাদ হিসেবে ৪ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় যার যার অবস্থান থেকে “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” গেয়ে প্রতিবাদ জানাবে ভারতের সকল বাঙালি। তাদের সঙ্গে সংহতি জানিয়ে ‘বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের’ উদ্যোগে ৪ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে আমরা গাইবো “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আযোজনে আসামসহ ভারতের সকল বাঙালিদের ভাষা ও সংস্কৃতি চর্চার অধিকারের সমর্থনে সর্বস্তরের জনগণকে ৪ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হলো।