• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালীতে এএসআই(নিঃ) হতে এসআই(নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার MCQ(এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৫
নোয়াখালীতে এএসআই(নিঃ) হতে এসআই(নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার MCQ(এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত

অদ্য সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ নোয়াখালীতে পুলিশের অধস্তন কর্মকর্তা/কর্মচারীগনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ খ্রি. এর এএসআই(নিঃ) হতে এসআই(নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার MCQ (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জনাব সফিজুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম এবং জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর। জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী। জনাব রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী। জনাব মোঃ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।জনাব আ. ন. ম. ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী। জনাব সৈয়দ মুমিদ রায়হান, সহকারী পুলিশ সুপার(সোনাগাজী সার্কেল), ফেনী। জনাব আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার, পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী। জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখীল সার্কেল, নোয়াখালীসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930