নোয়াখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫
অদ্য বেলা ১২.০০ ঘটিকার সময় জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, খেলাফত মসলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, সার্বিক প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে বিশদ আলোচনা হয়।
সভায় সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন ডিআইও-১, নোয়াখালী, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালীসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।