• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শহিদ ফায়ার ফাইটার মোঃ নূরুল হুদা-এর জীবন বৃত্তান্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫
শহিদ ফায়ার ফাইটার মোঃ নূরুল হুদা-এর জীবন বৃত্তান্ত

ফায়ারফাইটার মোঃ নূরুল হুদা 1987 সালের ২১ জুলাই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোঃ আব্দুল মুনসুর এবং মায়ের নাম মোসাম্মৎ শিরিনা খাতুন।

মোঃ নূরুল হুদা ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ারফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন। তাঁর ব্যক্তিগত পরিচিতি নম্বর-৫০১৫৬০। কর্মজীবনের প্রতিটি সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি গাজীপুরের টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। গত ২২ সেপ্টেম্বর বিকেল ১৫-৪৫ ঘটিকায় টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনের অগ্নিদুর্ঘটনা নির্বাপণে নিয়োজিত থাকাকালীন অন্য ৩ জন সহকর্মীর সাথে তিনিও গুরুতর আহত হন। বিকেল ১৭-৩০ ঘটিকায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ ২৪ সেপ্টেম্বর বিকেল ১৪-৪০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর ২ মাস ৩ দিন।

মোঃ নূরুল হুদা ব্যক্তি জীবনে বিবাহিত ছিলেন। তার স্ত্রী আসমা খাতুন বর্তমানে অন্ত্যসত্তা। এছাড়া তার ১০ বছরের ১টি কন্যা ও ৩ বছরের ১টি পুত্র সন্তান রয়েছে। আমরা মরহুম ফায়ারফাইটার মোঃ নূরুল হুদার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930