• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জেলা বিএনপির সদস্য হলেন জুড়ীর মাছুম রেজা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২০
জেলা বিএনপির সদস্য হলেন জুড়ীর মাছুম রেজা

জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখার নব অনুমোদিত কমিটির সিনিয়র সহ সভাপতি, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা কে জেলা বিএনপি’ র সদস্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ ই অক্টোবর) জেলা বিএনপির প্যাডে সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে এ পদে অন্তর্ভুক্ত করা হয় । লিখিত প্যাড সূত্রে জানা যায়,জেলা বিএনপি’ র সভাপতির বাসভবনে মঙ্গলবার রাত্রে এক বিশেষ সভায় উপস্হিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জেলার সাংগঠনিক কার্যক্রম আরো সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে তাকে উক্ত পদে অন্তর্ভুক্ত করা হয়।এর আগে হাজী মাছুম রেজা জুড়ী উপজেলা বিএনপির দুই মেয়াদে সহ সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি বিগত ইউনিয়ন নির্বাচনে ধানের ছড়া প্রতিকে জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হোন।

এস আই / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930