ঢাকা মহানগরী মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের সাবেক এসি রাজন কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।রাজশাহী র্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার ও ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত বৃহস্পতিবার (২২ মে) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা একটি মামলায় এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু র্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহাকে গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তারের পর গত ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়।
সেহেতু, রাজন কুমার সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে সরকারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। সাময়িক বরখাস্তকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজন সাহাকে র্যাবে বদলি করা হয়। সর্বশেষ তিনি র্যাব-৫–এ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।