• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৮, ২০২৫
সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ

আজ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারী অ্যাটাশে Brigadier General Badr Obaid Alosaimi.

সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি, সেনাপ্রধান সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির সভা আয়োজনের জন্য সৌদি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসাথে, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও বিস্তৃত ও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930