• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫
মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ বাংলাদেশের উদ্ধারকারী দল মিয়ানমারের নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অস্থায়ী অফিসের জন্য টিনশেড কনস্ট্রাকশন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে।

উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, আজ বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক ২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক জটিল অস্ত্রোপচারসহ অদ্যাবধি সর্বমোট ৮৮৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930