• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইতালির পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২৪
ইতালির পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাত

বিকেলে বাংলাদেশ সফররত ইতালির পররাষ্ট্রসচিব রিকার্ডো গুয়ারিগ্লিয়া (Riccardo Guariglia) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম পশ্চিম ইউরোপের দেশ হিসেবে ইতালির ভূমিকার কথা স্মরণ করেন। একইসাথে বাংলাদেশের সাথে ইতালির দ্বিতীয় পলিটিক্যাল কনসালটেশনে কো-চেয়ার হিসেবে যোগ দিতে আসা ইতালির পররাষ্ট্রসচিব রিকার্ডো গুয়ারিগ্লিয়াকে স্বাগত জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930