• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্মার্ট বি এবারের ৫৮তম আন্তর্জাতিক শিক্ষামেলায় দুর্দান্ত সাড়া পাচ্ছে

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৪
স্মার্ট বি এবারের ৫৮তম আন্তর্জাতিক শিক্ষামেলায় দুর্দান্ত সাড়া পাচ্ছে

রিপোর্ট: রাজীব-তাজ

ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি কনভেনশন হল-১ এ (১৬-১৭) ফেব্রুয়ারী অনুষ্ঠিত ৫৮তম আন্তর্জাতিক শিক্ষামেলাতে বিরাট এবং আকর্ষণীয় প্যাভিলিয়ন নিয়ে অংশ গ্রহণ করেছে স্মার্ট বি লি:। মেলার প্রথম দিন থেকে এডু কনসালটেন্ট প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এ ধরণের মেলায় অংশ নেয় এটি। বিশ্বের সেরা কয়েকটি শিক্ষা গন্তব্যের দেশ যেমন- ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, মাল্টা, স্পেন ও ফ্রান্স এর নামকরা প্রায় ২০০ টি পার্টনার বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা করে থাকে স্মার্ট বি। এবারের মেলাতে শিক্ষার্থীদের জন্য ১০% স্কলারশীপের ঘোষণা দিয়েছে তারা। আবার, মেলাতে স্পট এডমিশনের ব্যবস্থাও করেছে। পাশাপাশি, মেলা চলাকালীন দুই দিন আইএলটিএস পরীক্ষায় নিবন্ধনে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ২,০০০ টাকা ক্যাশব্যাক অফার এবং স্মার্ট বি’র আইএলটিএস কোর্সে ৬০% ছাড়ের ঘোষণা দিয়েছে।

সম্ভাবনাময় এবং যোগ্য শিক্ষার্থীদের নিয়েই কাজ করে স্মার্ট বি। উপযোগী ও যোগ্য সব শিক্ষার্থীদের প্রাথমিক কাউন্সেলিং, ভর্তি সংক্রান্ত গাইডলাইন প্রদান, স্কলারশিপ এর ব্যবস্থাকরণ, ভিসা প্রাপ্তির সার্বিক সহায়তা, এবং গন্তব্য সমূহে ভ্রমণে সহায়তা সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, ভিসা প্রাপ্তিতে স্মার্ট বি’র সফলতার হার ১০০% এবং প্রতি বছর দুই শতাধিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পার্টনার বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির সুযোগ পায়।

প্রতিষ্ঠানের ডিরেক্টর এস রহমান রাসেল এর নেতৃত্তে একটি চৌকস কাউন্সেলিং দল স্মার্ট বি তে কাজ করে। ঢাকার মালিবাগে ২৬৩, মাহী হাসান টাওয়ারের চতুর্থ তলায় এর অফিস অবস্থিত। ডিরেক্টর এস রহমান রাসেল আমাদেরকে বলেন- “শিক্ষার্থীরা যেন সেরা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে এবং সেরা সেবা পায়, স্মার্ট বি সেটাই নিশ্চিত করে; পাশাপাশি, উচ্চমানসম্পন্ন পার্টনার প্রতিষ্ঠান আমরা নির্ধারণ করি৷ সততা এবং নিষ্ঠাই হচ্ছে আমাদের মূলমন্ত্র। তবে শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার প্রতি আরও আন্তরিক এবং সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছি।” উল্লেখ্য, ফ্রান্স থেকে আগত ইভা রোমেরো মেলাতে স্মার্ট বি’র প্যাভিলিয়নে উপস্থিত ছিলেন এবং তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন। স্মার্ট বি নিয়ে আরও বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে- www.smartbee.co.uk

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930