• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেস কর্তৃক নির্মিত এটিসি টাওয়ার ডিজিটাল সিমুলেটরের উদ্বোধনী অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেস কর্তৃক নির্মিত এটিসি টাওয়ার ডিজিটাল সিমুলেটরের উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা, ১৬ জুলাই ২০২৫: বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ অবস্থিত স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেস-এর সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরী ‘‘এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ডিজিটাল সিমুলেটর” আজ বুধবার (১৬-৭-২০২৫) এর উদ্বোধন হয়। সম্মানিত বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সিমুলেটরটি উদ্বোধন করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার পথে এক অনন্য অর্জন হিসেবে স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেস-এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রশংসা করেন এবং নবনির্মিত সিমুলেটরের বিভিন্ন বৈশিষ্ট্য ও সক্ষমতা সম্পর্কে অবহিতপূর্বক সিমুলেটরের লাইভ ডেমোনস্ট্রেশন পর্যবেক্ষণ করেন।

এই ডিজিটাল সিমুলেটরটি এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও টাওয়ার অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণের উৎকর্ষতা সাধনের জন্য তৈরি করা হয়েছে যা বাংলাদেশ বিমান বাহিনীতে দেশীয় প্রযুক্তির বিকাশ, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং কার্যক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, অ্যাভিয়েশন অ্যান্ড আ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য, এয়ার অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি বাশার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এবং বিমান বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930