• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের দখল করা ১১৩ একর বনভূমি উদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, রোপণ করা হলো নানা জাতের বৃক্ষ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২, ২০২৫
সীতাকুণ্ডে শিপইয়ার্ডের দখল করা ১১৩ একর বনভূমি উদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, রোপণ করা হলো নানা জাতের বৃক্ষ


আজ ০২ জুলাই ২০২৫ খ্রি. উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের সদর রেঞ্জের কাট্টলী বিটের আওতাধীন তুলাতলী মৌজায় এক বিশাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএস ০১ নম্বর খতিয়ানভুক্ত ৪৯৪ নম্বর দাগে কোহিনুর শিপইয়ার্ড কর্তৃক দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ১১৩ দশমিক ৬৩ একর সরকারি বনভূমি পুনরুদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক, সদর। অংশগ্রহণ করেন উপকূলীয় বন বিভাগের সদর, সীতাকুণ্ড ও মীরসরাই রেঞ্জের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী। সহযোগিতায় ছিলেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

অভিযানে অবৈধভাবে নির্মিত একটি দুই তলা ভবনসহ একাধিক স্থাপনা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি, দখলকৃত বনভূমিতে দুইটি গেটসহ সকল কাঠামো উচ্ছেদ করা হয়।

উদ্ধারকৃত জমিতে তাৎক্ষণিকভাবে বন বিভাগ ১ হাজার ২০০টি বনজ চারা রোপণ করে—যার মধ্যে রয়েছে ৬০০টি ঝাউ, ৪০০টি করমজা ও ২০০টি হিজল চারা। দিনব্যাপী এই অভিযান সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।

বনভূমি রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অব্যাহত থাকবে দখলদারদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930