• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর নির্দেশক্রমে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী (১) ফাতেমা আক্তার (২) জারিফ ফারহান (৩) আফনান ফাইয়াজ এবং অভিভাবক (৪) রজনি ইসলাম (২য় শ্রেণীর শিক্ষার্থী ঝুমঝুম ইসলামের মা) এর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। প্রতিনিধি দলটি শোকাহত পরিবারগুলোর যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অপরদিকে, আজ রবিবার (২৭-৭-২০২৫) বিমান বাহিনী প্রধানের এর পক্ষ থেকে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল কুমিল্লার দেবিদ্বার থানায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মাহতাব রহমান ভুইয়া এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতের পরিবারকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনী সবসময়ই দেশের জনগণের পাশে আছে এবং সর্বাত্মক সহযোগীতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930