• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

লে. কর্নেল (অব:) জিয়াউদ্দিন, বীর উত্তমের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫
লে. কর্নেল (অব:) জিয়াউদ্দিন, বীর উত্তমের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শোক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতিক বিশিষ্ট শিক্ষাবিদ, একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, প্রেসিডেন্সি ইনন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল (অব:) জিয়াউদ্দিন, বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

এক শোক বর্তায় উপদেষ্টা বলেন, মরহুম লেফটেন্যান্ট কর্নেল (অব:) জিয়াউদ্দিন, বীর উত্তম ছিলেন নিখাদ, নির্লোভ দেশপ্রেমিক একজন আদর্শ মানুষ। রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাঁর বিবেকবোধ ও সৎসাহসের ভূমিকা প্রসংশনীয়। দেশের মুক্তিযুদ্ধ এবং আদর্শিক রাজনীতির ইতিহাসে মরহুম লেফটেন্যান্ট কর্নেল (অব:) জিয়াউদ্দিন, বীর উত্তমের ভূমিকা অনুকরণীয়। মরহুম জিয়াউদ্দিন, বীর উত্তমের জীবনচরিত থেকে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আদর্শবান মুক্তিযোদ্ধার বাস্তবতা উপলব্দি করা যায়। তাঁর কর্মকান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বরপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে। এ ধরনের নিখাদ নির্লোভ দেশপ্রেমিক আদর্শ চরিত্রবান মানুষের বর্তমানে দেশে খুবই অভাব। উপদেষ্টা, মরহুম লেফটেন্যান্ট কর্নেল (অব:) জিয়াউদ্দিন, বীর উত্তম এর মৃত্যুতে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফেরত কামনা করেন। 

উল্লেখ্য, মরহুম লে. কর্নেল (অব:) জিয়াউদ্দিন, বীর উত্তম চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (মঙ্গলবার) ৪:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930