• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায়-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৪
রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায়-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,এমপি।

আজ রবিবার দুপুরে (২৪ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর অফিস কক্ষে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ড এর প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান । এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ায় জনবল প্রেরণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে।

প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া সেদেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন শ্রমিক নিতে চায়। এরপরে পর্যায়ক্রমে তারা আরো দক্ষ জনবল নিবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয় কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930