• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২৫
যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

যুব প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় আইটি প্রতিযোগিতা

আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ৩১ মে ২০২৫, শনিবার, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, গ্রীনরোড, ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

৯ম বারের ন্যায় আয়োজিত দিনব্যাপী এ আয়োজনের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব, ড. মুহম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার জহুরুল আলম, নির্বাহী পরিচালক, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং স্থপতি মাহবুবা হক, চেয়ারপার্সন, বোর্ড অব ট্রাস্টি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামরুল আহসান। আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ডিন, স্কুল অফ মেডিসিন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। স্বাগত বক্তব্য রাখেন মোঃ জফুরুল আলম খান, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

আয়োজকসূত্রে জানা যায়, এ প্রতিযোগিতা যুব প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়াস, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এবং ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অবদান রাখার সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি জ্ঞানভিত্তিক অর্থনীতির অগ্রগতিতে প্রতিযোগিরা সহায়ক ভূমিকা রাখবেন বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি); মোট ৪ ক্যাটাগরিতে সারাদেশ থেকে আগত মোট ১২২ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা যাচাই করা হয়। প্রত্যেক ক্যাটাগরি থেকে সেরা প্রথম ৩ জনকে তথা ৪ ক্যাটাগরিতে মোট ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে স্মার্ট ফোন, সনদ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

শারীরিক প্রতিবন্ধী ক্যাটাগরি বিজয়ীরা হলেন: ক) প্রথম বিজয়ী – ইমন আহমেদ তমাল (সিরাজগঞ্জ), খ) দ্বিতীয় বিজয়ী – ফয়েজুল ইসলাম সিয়াম (চাঁদপুর) এবং গ) তৃতীয় বিজয়ী – মোঃ রাতুল ইসলাম (রংপুর)।

দৃষ্টি প্রতিবন্ধী ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন: ক) প্রথম বিজয়ী – আবদুল কাইউম রাহি (নাটোর), খ) দ্বিতীয় বিজয়ী – আবু ফারাজ (কুমিল্লা) এবং গ) তৃতীয় বিজয়ী – আবু সাঈদ (ঠাকুরগাঁও)।

শ্রবণ ও বাক প্রতিবন্ধী ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন: ক) প্রথম বিজয়ী – সাবরিয়া ইসলাম রায়না (টাঙ্গাইল), খ) দ্বিতীয় বিজয়ী – মোহসিন আবদুল্লাহ (ঢাকা) এবং গ) তৃতীয় বিজয়ী – বৈশাখী খানম (ঢাকা)।

এনডিডি প্রতিবন্ধী ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন: ক) প্রথম বিজয়ী – কাজী শাহনুর আলম মাহির (ঢাকা), খ) দ্বিতীয় বিজয়ী – আইশা সিদ্দিকী পরিশা (ফরিদপুর) এবং গ) তৃতীয় বিজয়ী – তাহমিদ আল রহমান নাসিফ (কুমিল্লা )।

প্রাথমিকভাবে ১৩ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত আগ্রহীগণ ডাক, ই-মেইল এবং অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতায় তাদের নিবন্ধণ সম্পন্ন করেন। বিজয়ীরা বিসিসি কর্তৃক পরিচালিত উচ্চতর প্রশিক্ষণ কোর্সে বিনা ফিতে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং বিজয়ী ১২ জনের মধ্য থেকে যাচাই-বাছাই করে শ্রেষ্ট ৪জন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। উল্লেখ্য, সারাদেশ থেকে আগত প্রত্যেক প্রতিযোগীকে যাতায়াত ভাতা প্রদান করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930