• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫
যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ( Federal Minister for Interior) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভী (Syed Mohsin Raza Naqvi)

আজ (বুধবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নিজ অফিসকক্ষে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের প্রায় ৬৩% নাগরিকের বয়স ১৮-৩৫ এর মধ্যে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এই বিশাল যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিভিন্ন রকমের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যুব উদ্যোক্তা তৈরি করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মূলক প্রশিক্ষণ কার্যক্রমের মডিউল হাতে নেওয়া হচ্ছে।খেলাধুলা যে কোনো দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অনেক সহযোগিতার সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে ক্রিকেট, হকি, এবং কাবাডি খেলায় পরস্পরের মধ্যে আইডিয়া শেয়ার করা যেতে পারে। পাকিস্তান সৌর বিদ্যুৎ উৎপাদনে অনেক এগিয়ে উল্লেখ করে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার বিভাগ তার প্রায় ৫৬০০ প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে রূফ টপ সোলার পলিসি নিয়ে কাজ করছে এ বিষয়ে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে। পাকিস্তানের আমন্ত্রণে জন্ম- মৃত্যু নিবন্ধনের একক ডাটাবেইজ সিস্টেম পরিদর্শন করতে শীঘ্রই একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাবে বলে উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকের শুরুতে মহসিন রাজা নকভি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়া উপদেষ্টাকে পাকিস্তানের ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বলেন, আমরা দুই দেশের মধ্যে যুব উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিতে আগ্রহী। হকি, কাবাডি এবং ক্রিকেট খেলার উন্নয়নে একসাথে কাজ করতে চাই এবং অতি শীঘ্রই এই তিনটি খেলার উন্নয়নে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে বলে তিনি জানান।

উক্ত সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্স Muhammad Wasif, কাউন্সিলর Kamran Dhangal সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930