• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘মেনস্ এশিয়া কাপ ২০২৫’ এ বাংলাদেশ জাতীয় হকি দলের অংশগ্রহণ উপলক্ষ্যে জার্সি উন্মোচন ও ফটোসেশন অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫
‘মেনস্ এশিয়া কাপ ২০২৫’ এ বাংলাদেশ জাতীয় হকি দলের অংশগ্রহণ উপলক্ষ্যে জার্সি উন্মোচন ও ফটোসেশন অনুষ্ঠান

আগামী ২৯ আগস্ট হতে ০৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ভারতের বিহার রাজ্যে অনুষ্ঠিতব্য ‘মেনস্ এশিয়া কাপ ২০২৫’ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষ্যে অদ্য ২৪ আগস্ট ২০২৫ তারিখ, রবিবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ।

বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরো ০৭টি দলঃ ভারত, জাপান, চীন, কাজাখস্তান, মালয়েশিয়া, কোরিয়া, চাইনিজ তাইপে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, কোরিয়া এবং চাইনিজ তাইপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, জাপান, চীন এবং কাজাখস্তান। যুব বিশ্বকাপ এর প্রশিক্ষণ ক্যাম্পের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষ্যে গত ০৯ আগস্ট ২০২৫ হতে ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।

সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি তাঁর বক্তব্যে খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুন্ন রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন। এই টুর্নামেন্টে জাতীয় হকি দল ভালো ফলাফল অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930