• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেসিক প্রশিক্ষকদের ’কোর্স -১৮ (এসপিএল) এর সনদপত্র সনদপত্র বিতরণ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
বেসিক প্রশিক্ষকদের ’কোর্স -১৮ (এসপিএল) এর সনদপত্র সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বেসিক প্রশিক্ষকদের ’কোর্স -১৮ (এসপিএল) কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অদ্য ০৩ জুলাই ২৫ তারিখ বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এয়ার কমডোর মোঃ মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বাংলাদেশ বিমান বাহিনী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা উন্নয়নের জন্য এই কোর্সটি পরিচালিত হয়েছে। উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসেনাদের বিভিন্ন পদবীর প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সকল প্রশিক্ষণার্থী সফলতার সহিত উত্তীর্ণ হোন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীগণকে অভিনন্দন জানান এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান পেশাগত জীবনে প্রয়োগের আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরল হক এর আমন্ত্রিত কর্মকর্তাগণসহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930