• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বুয়েটের বিশেষজ্ঞ সদস্যের সমন্বয়ে কারিগরি কমিটি এবং ঢাবি’র সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫
বুয়েটের বিশেষজ্ঞ সদস্যের সমন্বয়ে কারিগরি কমিটি এবং ঢাবি’র সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন

ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি আজ ৩০ নভেম্বর ২০২৫ রবিবার শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেছে।

পরিদর্শনকালে বুয়েট প্রকৌশল বিভাগের প্রতিনিধিবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন মাননীয় প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান, ডাকসুর ক্যারিয়ার ডেভলপমেন্ট সম্পাদক জনাব মাজহারুল ইসলাম, হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ, এজিএস মুশফিক তাজওয়ার মাহির সহ আবাসিক শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির এক সভা আগামীকাল ০১ ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ১১.০০টায় কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করবেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930