বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার-এ ঈদ পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠিত
বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার-এ ঈদ পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১, ২০২৫
গত ২৭ জুন ২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার-এ ঈদ পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং সম্মানিত বাফওয়া সভানেত্রী সালেহা খান উপস্থিত থেকে অনুষ্ঠানে আগত সকলের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। পূর্ণমিলনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এরিয়ার কর্মরত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নির্বাচিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্মানিত বিমান বাহিনী প্রধান পবিত্র হজ্জ পালন শেষে সস্ত্রীক গত ১১ জুন ২০২৫ তারিখে দেশে প্রত্যাবর্তন করেন।