• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএএফ লেডিস ক্লাব তেজগাঁও ও কুর্মিটোলার যৌথ ব্যবস্থাপনায় সাম্প্রতিক অবসরপ্রাপ্ত বিএএফ লেডিস ক্লাবের সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৮, ২০২৫
বিএএফ লেডিস ক্লাব তেজগাঁও ও কুর্মিটোলার যৌথ ব্যবস্থাপনায় সাম্প্রতিক অবসরপ্রাপ্ত বিএএফ লেডিস ক্লাবের সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন

গত ২৬ মে ২০২৫ তারিখ রোজ সোমবার বিএএফ লেডিস ক্লাব তেজগাঁও ও কুর্মিটোলার যৌথ ব্যবস্থাপনায় সাম্প্রতিক অবসরপ্রাপ্ত কর্মকর্তাগনের পত্নী ও মহিলা কর্মকর্তাগণসহ মোট ২৪ জনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিএএফ লেডিস ক্লাবের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার লক্ষ্যে বিএএফ লেডিস ক্লাব তেজগাঁও ও কুর্মিটোলার যৌথ উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বিদায়ী সদস্যদের বরণ করে নেন প্রধান অতিথি। পরবর্তীতে উপহার দিয়ে আয়োজন মূখর পরিবেশে বিদায় জানানো হয় সদস্যদের। প্রধান অতিথি লেডিস ক্লাবের নতুন সদস্যদের স্বতস্ফুর্তভাবে অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করতে আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় লেডিস ক্লাবের উপদেষ্টাগণ, বিএএফ লেডিস ক্লাব তেজগাঁও ও কুর্মিটোলার সভানেত্রীদ্বয়, নির্বাচিত বাবিবা কর্মকর্তাগনের পত্নীগন, মহিলা কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930