গত ২৬ জুন ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার, বিএএফ লেডিস ক্লাবের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বিএএফ লেডিস ক্লাব, কক্সবাজার এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন এর শুরুতে বিএএফ লেডিস ক্লাব, কক্সবাজার এর সভানেত্রী ফুলের তোড়া দিয়ে সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান- কে বরণ করেন। পরবর্তীতে প্রধান পৃষ্ঠপোষক বিএএফ লেডিস ক্লাব, কক্সবাজার এর ফলক উন্মোচন করেন। এরপর, বিএএফ লেডিস ক্লাব, কক্সবাজার এর নতুন যাত্রার উন্নয়নের লক্ষ্যে মহান আল্লাহ তালার নিকট মোনাজাত করা হয়। এছাড়াও, বিএএফ লেডিস ক্লাব, কক্সবাজার এর সদস্যদের আয়োজানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিশেষে, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক নবনির্মিত ক্লাব এর কার্যক্রম পরিচালনার জন্য মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় লেডিস ক্লাবের উপদেষ্টাদ্বয়, সভানেত্রী, বিএএফ লেডিস ক্লাব কক্সবাজার, সম্পাদিকা, সহ-সম্পাদিকা, বিএএফ লেডিস ক্লাব, কক্সবাজার এর সদস্যগণসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।