• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাফওয়া সভানেত্রীর বাফওয়া আঞ্চলিক শাখা কক্সবাজার পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৩০, ২০২৫
বাফওয়া সভানেত্রীর বাফওয়া আঞ্চলিক শাখা কক্সবাজার পরিদর্শন

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সম্মানিত সভানেত্রীর বাফওয়া আঞ্চলিক শাখা কক্সবাজার পরিদর্শন

বাফওয়া এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সম্মানিত সভানেত্রী সালেহা খান গত ২৫-২৬ জুন বাফওয়া আঞ্চলিক শাখা কক্সবাজার পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি গত ২৫ জুন “এরো মেরিনা” ওয়ান স্টপ শপ উদ্বোধন করেন। অত:পর তিনি শপ ঘুরে বিভিন্ন সামগ্রী দেখেন এবং প্রথম ক্রেতা হিসেবে গ্রাহক কপি স্বাক্ষর করেন। এছাড়া, গত ২৬ জুন সম্মানিত সভানেত্রী বাফওয়া এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সদস্যদের সাথে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় সম্মানিত সভানেত্রী বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং মতবিনিময়ে অংশগ্রহণ করেন। উক্ত সভায় বাফওয়ার সহ সভানেত্রীবৃন্দ, বাফওয়া আঞ্চলিক শাখা কক্সবাজার এর সভানেত্রী সহ আঞ্চলিক বাফওয়া এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সকল সদস্য সহ ঢাকা থেকে গমনকৃত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের পত্নীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে সম্মানিত সভানেত্রীর সৌজন্যে আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাব, কক্সবাজারের সদস্যগণ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অত:পর তিনি একটি ফলজ বৃক্ষ রোপন করেন এবং বাফওয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সবশেষে সম্মানিত সভানেত্রী, বাফওয়া আঞ্চলিক শাখার বিভিন্ন প্রকল্পে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930