• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাফওয়া সভানেত্রীর বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী, বগুড়া পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২০, ২০২৫
বাফওয়া সভানেত্রীর বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী, বগুড়া পরিদর্শন

বাফওয়ার সম্মানিত সভানেত্রী এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী এর চেয়ারপার্সন সালেহা খান, ১৯ জুন ২০২৫ (বৃহস্পতিবার) বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী বগুড়া পরিদর্শন করেন। তিনি সকল শ্রেণীর ছাত্র – ছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ছাত্র – ছাত্রীরা সভানেত্রীকে তাদের নিজ হাতে তৈরী কার্ড উপহার দেন এবং সভানেত্রী সকল শিশুদের চকলেট দিয়ে উৎসাহিত করেন। সভানেত্রী, অধ্যক্ষ সহ সকল শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন এবং স্কুলের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। অত:পর সম্মানিত সভানেত্রীর সৌজন্যে বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারীর ছাত্র – ছাত্রীরা একটি প্রানবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সম্মানিত প্রধান অতিথি তাঁর বক্তব্যে অধ্যক্ষ, শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং কোমলমতি ছাত্র – ছাত্রীদের অভিনন্দন জানান। গোল্ডেন ঈগল নার্সারী পরিদর্শন শেষে বাফওয়ার সম্মানিত সভানেত্রী নবনির্মিত ফুড কার্ট উদ্ভোধন করেন। সবশেষে তিনি অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য পরিচালিত চিকিৎসা সেবা পর্যবেক্ষণ করেন।

উক্ত অনুষ্ঠানে বাফওয়ার সহ সভানেত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পত্নীগণ, কেন্দ্রীয় বাফওয়ার সদস্যগণ, বাফওয়া উপ-আঞ্চলিক শাখা বগুড়া এর সকল সদস্য, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারীর সকল শিক্ষিকা সহ
ছাত্র – ছাত্রীরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930