• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৯, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৫তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১৯-৬-২০২৫) বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল, আরুলিয়া এয়ারফিল্ড, বগুড়ায় অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হল যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন এবং বাংলাদেশ নৌবাহিনীর ০১ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের সনদপত্র গ্রহণ করেন। ৬৫তম ফ্লাইং ইন্সট্রাক্টরস্ কোর্সের স্কোয়াড্রন লীডার এ কে এম শওকত উল্লাহ সামিও, জিডি(পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। অনুষ্ঠান পরিচালনায় ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ সাইফুল ইসলাম, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930