বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোঃ সামিউল করিম এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোঃ সামিউল করিম এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫
অদ্য ২৬ জুলাই ২০২৫, শনিবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোঃ সামিউল করিম এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
এসময় বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতের পরিবারকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।