• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ ইউনিভার্সিটিতেবিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫
বাংলাদেশ ইউনিভার্সিটিতেবিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, শিক্ষক-শিক্ষার্থী ইন্টারেক্টিভ সেশন এবং জনসচেতনতামূলক কার্যক্রম।

এ বছর দিবসটির আন্তর্জাতিক প্রতিপাদ্য ছিল— “Think Health, Think Pharmacist”। দিবস উদযাপনের মূল লক্ষ্য ছিল জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ ও নৈতিক ফার্মাসিস্টরা শুধু ওষুধ ব্যবস্থাপনাতেই সীমাবদ্ধ নন; তাঁরা স্বাস্থ্যনীতি প্রণয়ন, গবেষণা এবং প্রতিরোধমূলক পরিচর্যাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বক্তারা আরো উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। তাই নীতি প্রণয়ন থেকে শুরু করে সম্প্রদায়ভিত্তিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও তাঁদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. আব্দুর রহমান, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্স-এর ডীন অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা রুবাইয়াত সাইমুম চৌধুরী প্রমুখ।

শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত জনসম্পৃক্ত কার্যক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি পুনরায় ঘোষণা করে যে প্রতিষ্ঠানটি দক্ষ, নৈতিক ও দূরদৃষ্টিসম্পন্ন ফার্মাসিস্ট তৈরিতে অঙ্গীকারবদ্ধ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930