• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নভেম্বরে নির্বাচন হেরে গেলে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না ট্রাম্প

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪
নভেম্বরে নির্বাচন হেরে গেলে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর।এই নির্বাচনে হেরে গেলে আর কখনো নির্বাচন করবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। রবিবার (২২ সেপ্টেম্বর) ট্রাম্পের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় সাক্ষাৎকারে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে চতুর্থবার আবার লড়াই করবেন কিনা? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে পারব না, আমি মনে করি এবারের নির্বাচনেই জয়ী হবো।’

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে শক্ত প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে লড়াই করতে হবে। এ নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে যে এগিয়ে থাকবে তিনিই আগামী নির্বাচনে জয়ী হবেন। তবে জাতীয় জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়ী হওয়া নিয়ে একের পর এক মিথ্যা অভিযোগ তুলেন ট্রাম্প। এমনকি ওই নির্বাচনের ফলাফল উল্টে দিতে চেষ্টা করেন তিনি। যার ফলে তিনি ফেডারেল এবং রাজ্য ফৌজদারি মামলায় অভিযুক্ত হন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930