• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশের আইন শৃংঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে রাঙামাটিতে -স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২, ২০২৫
দেশের আইন শৃংঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে রাঙামাটিতে -স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন দেশের আইন শৃংঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। পুলিশ দায়িত্ব পালনে অনেক সক্রিয় হয়েছে। তিনি বলেছেন, ২৪ এর জুলাইয়ে যে বিপ্লবের মাধ্যমে এ দেশের জনগন স্বৈরচারমুক্ত হয়েছে তার সুফল আগামী দিনে আমাদের কাজে লাগাতে হবে। আমরা নিজেদের ভুল সংশোধন করে কাজ করতে হবে। তিনি আরো বলেছেন, পার্বত্য এলাকায় আইন শৃংঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেদিকে প্রশাসনের নজরদারী রয়েছে। আর্ন্তজাতিক সীমান্ত নিয়ে বিভিন্ন ধরনের যে সমস্যা আসবে সেগুলো আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি।
তিনি শুক্রবার(০২ মে) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালনে” জেলা পযায়ের সকল দপ্তর প্রধান ও আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় জেলার সকল সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান ও আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাঙামাটি জেলার সকল দপ্তর প্রধান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি নানিয়ারচর উপজেলায় বীরশ্রেষ্ট মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল এবং বরকল উপজেলা পরিদশন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930