• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারে যুক্তরাষ্ট্রের ২,৩৫,০০০ ডলারের অনুদান ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারে যুক্তরাষ্ট্রের ২,৩৫,০০০ ডলারের অনুদান ঘোষণা

নিচের বক্তব্যটি যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের পক্ষ থেকে প্রদান করা হলো:

ঢাকা, ৩১ মার্চ ২০২৬ – আজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে, মুঘল যুগের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২,৩৫,০০০ ডলারের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) অনুদান ঘোষণা করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ২৫ বছরের সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও দৃঢ় হলো।
এই অনুদানের আওতায় ইতোমধ্যে সারা দেশে ১৩টি প্রকল্পে এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করা হয়েছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় যুক্তরাষ্ট্র মসজিদটির ইসলামি স্থাপত্য বৈশিষ্ট্যের পুনরুদ্ধার, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলমের সঙ্গে যৌথভাবে এই অনুদান ঘোষণা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930