• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতিসংঘের মহাসচিব এর সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫
জাতিসংঘের মহাসচিব এর সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

আজ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সৌজন্য সাক্ষাৎ করেন। সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।