চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহবায়ক চট্টগ্রাম ৮ আসন থেকে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী জননেতা আলহাজ্ব এরশাদ উল্লাহ ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ডাক্তার শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ কামরুল ইসলাম, জাফর আলম, কোতয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান জিয়া।