• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গত ১০ মাসে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সনদ পেয়েছে ৯৪টি চলচ্চিত্র

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৯, ২০২৫

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গত ১০ মাসে জনসম্মুখে প্রদর্শিত হবে এমন ৯৪টি চলচ্চিত্রকে সনদ প্রদান করা হয়েছে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ৩৮টি, পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্র ২৯টি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ১২টি এবং প্রামাণ্যচিত্র ১৫টি। এ ছাড়া বিভিন্ন দূতাবাস থেকে প্রেরিত এবং ফিল্মক্লাব ও চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত উৎসবে প্রদর্শনের জন্য মোট ৪৮৪টি চলচ্চিত্রকে পরীক্ষণপূর্বক বিশেষ সনদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ১৯টি বাংলা ও ইংরেজি চলচ্চিত্রের ট্রেইলারকে সনদ প্রদান করেছে। বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সনদ গ্রহণের জন্য কোনো চলচ্চিত্রের আবেদন অপেক্ষমাণ নেই।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930