• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খাগড়াছড়ির গোলাগুলির ভিডিও গুজব, আসলে ইন্দোনেশিয়ার বিক্ষোভের দৃশ্য

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫
খাগড়াছড়ির গোলাগুলির ভিডিও গুজব, আসলে ইন্দোনেশিয়ার বিক্ষোভের দৃশ্য

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে—সেখানে রাতে গোলাগুলি চলছে। বিশেষ করে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কিছু ফেসবুক পেইজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা বাংলাফ্যাক্ট জানিয়েছে, ভিডিওটি খাগড়াছড়ির নয়, বরং ইন্দোনেশিয়ার পুরোনো এক ঘটনার ফুটেজ।

বাংলাফ্যাক্ট জানায়, গত আগস্টের শেষের দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় হওয়া সরকারবিরোধী বিক্ষোভের সময়কার ভিডিও সেটিই এখন বাংলাদেশে বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভিডিওটির কয়েকটি ফ্রেম মেলানো হয়। এতে দেখা যায়, ‘অং জোউ মাইন্ত’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ৩১ আগস্ট ভিডিওটি প্রকাশিত হয়েছিল, যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে ঘটনাটি ইন্দোনেশিয়ার। একইভাবে, ‘এরিক সুয়া’ নামের আরেকটি অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি ইন্দোনেশিয়ার বলে নিশ্চিত হওয়া যায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, ভিডিওতে একটি গাড়ির গায়ে লেখা রয়েছে ‘BRIMB’। অনুসন্ধানে প্রমাণ মেলে, এটি আসলে ইন্দোনেশিয়ার পুলিশের অধীন আধাসামরিক বিশেষায়িত ইউনিট ‘মোবাইল ব্রিগেড কর্পস’ (Brimob)-এর নাম।

অতএব, স্পষ্ট হচ্ছে—ইন্দোনেশিয়ার বিক্ষোভের ভিডিওকে ‘খাগড়াছড়ির গোলাগুলি’ বলে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930