• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫
ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ২৩ অক্টোবর ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:

“ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এ উৎসবকে স্মৃতিময় করে রাখতে বিশেষ স্মরণিকা ‘চৌকস’ প্রকাশের উদ্যোগকে আমি স্বাগত জানাই।

শিক্ষা ও ক্রীড়া একে অপরের পরিপূরক। একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য যেমন গঠনমূলক শিক্ষা প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ক্রীড়াচর্চা অপরিহার্য। শরীরকে সুস্থ রাখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, সহনশীলতা ও নেতৃত্বগুণও গড়ে তোলে। ক্রীড়াচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। জাতীয় পর্যায়ে এই বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আমাদের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মানসিকতা সৃষ্টি করতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক-এই কামনা করি।”

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031