• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কাপ্তাই বিজিবির অভিযানে ৪ হাজার প্যাকেট অরিস সিগারেট জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫
কাপ্তাই বিজিবির অভিযানে ৪ হাজার প্যাকেট অরিস সিগারেট জব্দ

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবির) অভিযানে কাপ্তাই সড়ক দিয়ে অবৈধভাবে পাচারকালে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেট জব্দ করা হয়। সেই সাথে সিগারেট পাচারে ব্যবহৃত একটি নোহা গাড়িও আটক করা হয়েছে।

রবিবার ( ২৭ জুলাই) বিকেল ২ টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর এর ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেট আটক করা হয় । সেই সাথে এক্স নোহা মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীর সিজার মূল্য আনুমানিক ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা।

বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট ও নোহা গাড়ীটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930