• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এবং অভিবাসী মেলার শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এবং অভিবাসী মেলার শুভ উদ্বোধন

অদ্য সকাল ১০:৩০ ঘটিকায় “দক্ষতা নিয়ে যাব বিদেশে, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, নোয়াখালীর প্রাঙ্গণে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এবং অভিবাসী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, নোয়াখালীসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930