• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪
আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে চুক্তি স্বাক্ষর

দ্বিপাক্ষিক পর্যটনের প্রচার, বাণিজ্য, প্রতিনিধিদলের আদান-প্রদান সহজ করার লক্ষ্যে এবং উভয় দেশের ভ্রমণকারী, প্রশিক্ষণ আদান- প্রদানের জন্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সীস অব বাংলাদেশ- আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে উভয় দেশের পর্যটন বিকাশে সক্ষমতা বৃদ্ধি করবে।

আটাব -এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি আবদুস সালাম আরেফ।

অনুষ্ঠানে আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সহ-সভাপতি আবু জাফরসহ আটাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930