• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর দিকনির্দেশনায় বিমান বাহিনীর প্রতিনিধি দল গত ০১ আগস্ট ২০২৫ তারিখে সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেহেরপুর জেলার শিক্ষার্থী (১) মাহিয়া তাসনিম মায়া, কুষ্টিয়া জেলার শ্রদ্ধেয় অভিভাবক (২) রজনি ইসলাম এবং আজ শনিবার (০২-৮-২০২৫) বাগেরহাট জেলার শিক্ষার্থী (৩) ফাতেমা আক্তার ও ফরিদপুর জেলার শিক্ষার্থী (৪) রাইসা মনি এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে।

বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। এছাড়াও একই দিনে বিমান বাহিনীর পৃথক একটি প্রতিনিধি দল দুর্ঘটনায় নিহত ঢাকা জেলার কোমলমতি শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ান এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে। এসময় বিমান বাহিনীর প্রতিনিধি দল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। শোকাহত পরিবারগুলোর যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930