• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪ তম শাহাদাত বার্ষিকী

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪ তম শাহাদাত বার্ষিকী

রাজীব দে ঢাকা:

আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার ২০২৫ স্বাধীনতার জাতির সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪ তম শাহাদাত বার্ষিকী।

তার ত্যাগ ও সাহস আমাদের অনুপ্রেরণার উৎস। শ্রদ্ধান্জলী এই মহান শহীদকে।

আজকের দিনে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই অকুতোভয় বীরযোদ্ধাকে, যিনি জীবন উৎসর্গ করে রচনা করেছিলেন মুক্তিযুদ্ধের এক অবিস্মরণীয় অধ্যায়।জাতির এই শ্রেষ্ঠ সন্তান তার বীরত্ব, আত্মত্যাগ ও মহিমা, দেশপ্রেম চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা ( নূর মোহাম্মদ নগর) গ্রামে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম আমানত শেখ এবং মাতার নাম জেন্নাতুননেসা। এই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের এই দিনে (৫ সেপ্টেম্বর) যশোরের গোয়ালহাটি ছুটিপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে-দেশ মাতৃকা রক্ষায় শাহাদাত বরণ করেন। মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হন তিনি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930