• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সিগন্যাল স্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫
শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সিগন্যাল স্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২টি ইন্টারসেকশনের মধ্যে ০৭টি ইন্টারসেকশন নিয়ে আগামী ৩০ আগস্ট ২০২৫ থেকে ০২ সপ্তাহব্যাপী পাইলোটিং কার্যক্রম চলবে।

আজ ২৮ আগস্ট ২০২৫ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)’র সভাকক্ষে শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সিগন্যাল স্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন (সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়)। উল্লেখ্য, হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ২২টি ইন্টারসেকশনে ডিটিসিএ’র সমন্বয়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং বুয়েট কর্তৃক ২২টি সিগন্যাল স্থাপন কাজ চলমান রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পাইলট ইমপ্লিমেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে। আগামী ৩০ আগস্ট ২০২৫ থেকে ০২ সপ্তাহ উক্ত করিডোরের সাতটি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালু করে পাইলোটিং কার্যক্রম চলবে। আগামী ২৯ আগস্ট ২০২৫ তারিখে সকাল ১০.০০ (দশ) টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ইন্টারসেকশনের পাইলোটিং কার্যক্রম সরজমিনে পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

ট্রাফিক ক্রসিং পাইলোটিং-এর সময় পথচারী ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও টেলিভিশনে প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930